রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
223 বার পঠিত
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদের ভাঙ্গার ষড়যন্ত্র ও উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্সে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে দুপচাঁচিয়া উপজেলা সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯আগস্ট মঙ্গলবার আসরের নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। পরে সিও অফিস বাসস্ট্যান্ড হাসপাতাল মসজিদের সামনে উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী ওমর ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হামিদ ট্রেডার্সের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, তোতা মেডেকেলের স্বত্বাধিকারী ও মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক সদস্য প্রাক্তন শিক্ষক হাফিজার রহমান, শিক্ষক শহীদ-ই-ইলাহী, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম, জান্নাতেন নাঈম, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন, আলম হোসেন, গাজীউর রহমান, আফজাল হোসেন সহ সর্বস্তরের জনসাধারণ ও মুসল্লীবৃন্দ। বক্তারা দুর্নীতিবাজ মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকারী ডাঃ শামসুন্নাহারকে ৩দিনের মধ্যে অপসারণ না করলে উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ রাখা সহ বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারি দেন।

Facebook Comments Box


Posted ৮:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!