দুপচাঁচিয়ায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করার অভিযোগে অবৈধ দখল মুক্ত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথিকে বাধা দেয় ব্যবসায়ীরা।
১৯আগস্ট মঙ্গলবার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসলে ব্যবসায়ীদের সঙ্গে বাক বিতন্ডার হয়।
এসময় জনতার ক্ষোভের মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করেই নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ও সহকারী কশিমার(ভূমি) লিজা আক্তার বিথির নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অবৈধভাবে ব্যবসা করার সরঞ্জাবাদী জব্দ করে নিয়ে যায়।
Posted ৮:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia