বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ।
১৬ আগস্ট শনিবার সকালে কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রার শুরু আগে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিন হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী মহলদার মানিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ হিন্দু নরনারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ।
Posted ১১:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia