শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বি.ডি.এম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোরের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ১৩ আগস্ট ২০২৫
464 বার পঠিত
বি.ডি.এম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোরের উদ্বোধন

দুপচাঁচিয়ায় বি.ডি.এম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর উদ্বোধন, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে।

এ উপলক্ষে ১৩ আগস্ট বুধবার দুপুরে সততা স্টোর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান।


পরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা কলেজের অধ্যক্ষ আব্দুল রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুপচাঁচিয়া শাখার সদস্য অসীম কুমার দাস, ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কৃষক দল নেতা মাহবুর রহমান মাফু, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এমডি শিমুল প্রমুখ।


শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৭:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!