রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা, কৃষককে মারপিট

আজাদুর রহমান, বগুড়া   সোমবার, ১১ আগস্ট ২০২৫
600 বার পঠিত
সোনাতলায় অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা, কৃষককে মারপিট

বগুড়া জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ বয়ড়া চরপাড়া বাজারে অনৈতিক কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায়
মরহুম আসিম উদ্দিনের ছেলে কৃষক আব্দুল বাসেতকে নির্মমভাবে মারপিট করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই এলাকার মহিলাদেরকে উত্ত্যক্ত করে আসছে চরপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে নাহারুল। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক আব্দুল বাসেত ওই অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিলে, বাজার থেকে তাকে ধরে নাহারুলের রডের দোকানে নিয়ে যায়, নাহারুল, সন্দেশের ছেলে রতন এবং হলিদাবগা এলাকার বাবর আলী সরকারের ছেলে রুবেল সেখানে রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল বাসেতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় স্থানীয় সমাজসেবক ও জেলা প্রযুক্তি দলের সভাপতি নূহের মাহমুদ তমাল তার চিকিৎসার খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয়দের অভিযোগ, এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, জুয়ার বোর্ড পরিচালনা, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং একাধিক মামলার আসামি।


ভুক্তভোগীর পক্ষ থেকে তার মেয়ে জানান, তারা সোনাতলা থানায় এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সন্ত্রাসীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে।

লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আলোকিত বগুড়ার প্রতিবেদককে জানান সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী।


Facebook Comments Box

Posted ২:০১ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!