রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় শপথের মধ্য দিয়ে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ০৯ আগস্ট ২০২৫
260 বার পঠিত
সোনাতলায় শপথের মধ্য দিয়ে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

সামাজিক ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

৮ আগস্ট রাত ১০টায় সোনাতলা পৌর এলাকার তাবিয়াতুল স্কুল অফ দ্য হলি কোরআন সভাকক্ষে এক অনাড়ম্বর মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ যাত্রার সূচনা হয়।


সংগঠনের সদস্য আব্দুর রহিমের কণ্ঠে শপথ বাক্য পাঠের মাধ্যমে উপস্থিত সদস্যরা সমাজসেবা ও মানবকল্যাণে নিজেদের জীবন উৎসর্গের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এস এম গোলাম মোক্তাদির, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব সিদ্দিক হোসেন, যুগ্ম সদস্য সচিব রাশেদুল রহমান রাঙ্গা, সদস্য রাকিব, আজাদ, বকুল, সেলিম, হারুন অর রশিদ, পারভেজ, মনির, কবির, সবুজ, মামুন, নাবিক, মানিক, মিলন, পলাশ, বুলুসহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।


শপথ পাঠ শেষে যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ সমাজের পিছিয়ে পড়া ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করবে। শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে সংগঠনটি গড়ে তোলা হবে।


বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, আন্তরিকতা ও মানবসেবার অঙ্গীকার নিয়ে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ২০০২ ভবিষ্যতে সোনাতলাকে সামাজিক উন্নয়নের এক অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

Facebook Comments Box

Posted ৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!