রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ২৪ বছরের হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫
230 বার পঠিত
বগুড়ায় ২৪ বছরের হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

বগুড়া শহরের কালীতলা মন্দির এলাকা থেকে ২৪ বছরের পলাতক হত্যা মামলার আসামী মোঃ আলমগীরকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত আলমগীর শহরের কাট্নার পাড়া এলাকার মৃত আনসার আলী শেখের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, সদর থানার মামলা নং-৯৭, তারিখ ৩০ জানুয়ারি ২০০০, ধারা ৩০২/৩৪ (জি আর নং-৯৭/২০০০) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলমগীর শহরের কালীতলা মন্দির এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার করে র‌্যাব।


দীর্ঘদিন ধরে তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!