রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনাতলায় জামায়াতের গণমিছিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
213 বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনাতলায় জামায়াতের গণমিছিল

৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে সমবেত হয়।


গণমিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও সোনাতলা উপজেলা শাখার নায়েবে আমীর উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান।

প্রধান অতিথি বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ পেয়েছি, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ফ্যাসিস্টদের পতনের দাবিতে অতীতে ছাত্র-জনতার সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও জাতির কল্যাণে আমরা পাশে থাকব, ইনশাআল্লাহ।”


উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের স্মৃতি আমাদের প্রেরণার উৎস।”

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হক।


সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ডা: নুরু আমীন সরকার, উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক,বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম, দিগদাইড় আমীর মাওলানা মহিদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আমীর ডা: শাহ আলম, উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল ও সেক্রেটারি ফজলে রাব্বি নাসিম, উপজেলা শিবিরের সভাপতি লাবিবুল হাসান, জোড়গাছা ইউপির সাধারণ সম্পাদক আবু তাহের, তেকানীচুকাইনগর ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাকসহ গণমিছিলে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!