২০২৪ সালের ৫আগস্ট সফল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় থেকে বিশাল র্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
র্যালি শেষে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আবু রায়হান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল নেতা সোহেল রানা, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia