রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বিএনপি নেতা রিপনের নেতৃত্বে আনন্দ মিছিল

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
414 বার পঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বিএনপি নেতা রিপনের নেতৃত্বে আনন্দ মিছিল

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মহিদুল ইসলাম রিপনের নেতৃত্বে সোনাতলায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট সকাল ১১টায় সরকারি নাজির আখতার কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আগুনিয়াতাইড়ে মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এসে শেষ হয়।


মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জোড়গাছা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃনানকান্তি , তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিমসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহিদুল ইসলাম রিপন বলেন, “জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক ঘটনা, যা আমাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা দেয়। দেশের এই দুঃসময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”


তিনি বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের অধিকার আদায়ের প্রতীক। এই ঐতিহাসিক দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছি গণতান্ত্রিক চেতনায়”।

Facebook Comments Box


Posted ৩:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!