শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় স্কুল শিক্ষককে বিস্ফোরক মামলায় গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ৩০ জুলাই ২০২৫
223 বার পঠিত
সোনাতলায় স্কুল শিক্ষককে বিস্ফোরক মামলায় গ্রেফতার

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি স্কুল শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মানিক (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৯ জুলাই মঙ্গলবার দুপুরে সোনাতলা স্টেডিয়াম এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত মানিক মিয়া উপজেলার সারিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও বালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উত্তর আটকড়িয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডলের ছেলে।

সোনাতলা থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে সোনাতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে, যেগুলো বর্তমানে তদন্তাধীন। সোনাতলা থানার মামলা নং-৭ (তারিখ: ২২-০৮-২০২৪) এবং মামলা নং-১০ (তারিখ: ২৬-০৮-২০২৪)।


সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, উপজেলা স্টেডিয়াম এলাকায় আসলে স্থানীয়রা তাকে চিনতে পেরে থানায় খবর দেয় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ৩০ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Facebook Comments Box


Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!