রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ৪০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ৩০ জুলাই ২০২৫
248 বার পঠিত
সোনাতলায় ৪০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বগুড়ার সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ২০২২ ও ২০২৩ সালের ৪০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ ৩০ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পারফরমেন্স বেইজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্টিভ এসইডিপি উদ্যোগে উপজেলার ২০২২-২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক রেজওয়ানুল হকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হুদা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সেতারা রওশন জাহান, বয়ড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, সোনাতলা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আহসানুল মোমিনিল সোহেল, জাহানাবাদ আলিম মাদ্রাসার সভাপতি এমজেড ইসলাম কামাল, সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, অভিভাবক বাবুল আক্তার, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশাত আক্তার প্রমুখ।


এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৯:১২ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!