রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া লেখক চক্রের বর্ষার পদাবলী অনুষ্ঠিত

আলোকিত বগুড়া রিপোর্ট   শনিবার, ২৬ জুলাই ২০২৫
163 বার পঠিত
বগুড়া লেখক চক্রের বর্ষার পদাবলী অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে বর্ষার পদাবলী এবং আলোচনা সভা আজ ২৬ জুলাই (শনিবার) সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার সম্পাদক খন্দকার আব্দুর রশীদ, কবি রাশেদ মেহেদী, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, ইনকিলাব এর ব্যুরো চীফ মহসিন আলী রাজু এবং ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হান্নান।


বগুড়া লেখক চক্রের পক্ষে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম ও বগুড়া জীবনানন্দ পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক অনন্য রাসেল। বর্ষার পদাবলীতে ২৭ জন কবি তাদের স্বরচিত বর্ষার কবিতা ও ছড়া পাঠ করেন।

কবি সিকতা কাজলের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন ইসলাম রফিক, হাবীবুল্লাহ জুয়েল, রাশেদ মেহেদী, সিকতা কাজল, মেরিনা জাহান, আবু রায়হান, ইনাম আহসান, মাহাবুব টটুল, অনন্য রাসেল, আমিনুল ইসলাম রনজু, পবিত্র প্রামাণিক, মেরিনা জাহান, তানিয়া নাসরিন, হাসি খাতুন, শাহাদত হোসেন, মাহবুব এ ইলাহী মিঠু, বেলাল সরকার, মাহমুদ কাওছার, মাহফুজ সুইট, শাকিবুল শাকিল, প্রিয়ম পলাশ, সিরাজুল ইসলাম, মীর এনামুল হক, সুমন মোহন্ত, মোমিন ইসলাম শাওন, রাব্বী হাসান, ইসতিয়াক আহমেদ স্বপন।


Facebook Comments Box


Posted ৮:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!