শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে সিলিন্ডার বিস্ফোরণে ৩ অটোরিকশা পুড়ে ছাই

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
250 বার পঠিত
ধুনটে সিলিন্ডার বিস্ফোরণে ৩ অটোরিকশা পুড়ে ছাই

বগুড়ার ধুনট উপজেলায় সিলিন্ডার বিস্ফোরণে গ্যারেজে রাখা সিএনজিচালিত তিনটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটী গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরহাটী গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার সিএনজি চালিত তিনটি অটোরিকশা ছিল। বাড়িতে একটি গ্যারেজ করে সেখানে অটোরিকশাগুলো রাখা হতো। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবার অটোরিকশা চালিয়ে রাত ১১টার দিকে বাড়ির গ্যারেজে অটোরিকশাগুলো রেখে ঘুমিয়ে পড়েন সিরাজুল ইসলাম। এ অবস্থায় মধ্যরাতে গ্যারেজে আগুনের লেলিহান শিখায় ঘুম ভেঙে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯- থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্যারেজের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। গ্যারেজে রক্ষিত সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


Facebook Comments Box


Posted ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!