রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সুশাসন ও দুনীর্তি মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করুন —অধ্যক্ষ শাহাবুদ্দীন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
252 বার পঠিত
সুশাসন ও দুনীর্তি মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করুন —অধ্যক্ষ শাহাবুদ্দীন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআন প্রেমিকদের। কোরআন প্রেমিকরা এদেশের ক্ষতমতায় গেলে মায়ের কোলে যেমন নিরাপদে আশ্রয় নেয়, তেমনি এদেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে। এদেশে সুশাসন ও দুনীর্তি মুক্ত দেশ গড়তে হলে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার আহবান জানান।

আজ ২৫ জুলাই (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের আয়োজনে পথ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


তিনি বলেন, ৩৬ জুলাইয়ের ২য় স্বাধীন দেশের যুবকদের প্রথম ভোট জামায়াতে ইসলামীর প্রার্থীকে দেওয়ার আহবান জানান তিনি।

পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা বরিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ডা: নুরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল,সোনাতলা উপজেলা শিবিরের সভাপতি নাবিবুল হাসান নাজিম।

এর আগে প্রধান অতিথি উপজেলার মধুপুর ইউনিয়নে কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াত নেতা হাদীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


Facebook Comments Box

Posted ৭:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!