সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা’র আয়োজনে ঈদ পুণর্মিলনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই (শুক্রবার) রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হল-২ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আহসান হাবিব ছানা, ঢাকা কলেজের শিক্ষক প্রফেসর বিএম মহীবুর রহমান ফিরোজ, সাবেক যুগ্ম সচিব শহীদুজ্জামান রিবু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ডাক বিভাগের পরিচালক আ,স,ম নাসিমুল ইসলাম লিমন, সালেক সোলারের এমডি সালেক উদ্দিন, সংগঠনের সদস্য সচিব শফিউল ইসলাম বিব্বু, যুগ্ম আহবায়ক কৃষিবিদ এনামুল হক, আশরাফুল হায়দার সুমন, ওয়াসিম মানিক, সামিউল বাসার নয়ন, ফারুক হোসেন, মাসুদুর রহমান, শওকত, সজীব, আসাদুজ্জামান মনির, রাশেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
মধ্যাহ্ন ভোজে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি দিয়ে খাবার পরিবেশন করা হয়।
এ ছাড়া সোনাতলার বাউল সুকুমার ও ঢাকায় অবস্থানরত সোনাতলা উপজেলার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
Posted ২:০১ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুলাই ২০২৫
Alokito Bogura | Editor & Publisher