শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

আলোকিত বগুড়া ডেস্ক   শুক্রবার, ১১ জুলাই ২০২৫
366 বার পঠিত
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

এম এ রাশেদ, ধুনট থেকে: বগুড়ার ধুনট উপজেলার এক নারীকে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে প্রতারণার মামলায় মুনমুন আকতার (৩০) নামে এক প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ই জুলাই) সকালে বিশেষ অভিযান চালিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


মুনমুন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোকলেছার রহমানের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বকুল মিয়ার মেয়ে আতিয়া খাতুনের (১৯) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন বানিয়াপাড়া গ্রামের মোকলেছার রহমানের ছেলে রাসেল রহমানের (২৪)। রাসেল মেয়েটিকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার বলে পরিচয় দেয়। তখন মেয়েটি সরল বিশ্বাসে সেনাবাহিনীতে চাকুরী নেওয়ার আগ্রহ জানালে রাসেল তাকে চাকুরী দেবে বলে প্রথমে বিকাশ ও নগদ একাউন্টে ১০ হাজার টাকা এবং ২০২৪ সালের ২৮ই এপ্রিল ধুনট উপজেলার ভান্ডারবাড়ী বাজারে এসে আরো ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে রাসেল রহমান, তার বোন মুনমুন আকতার ও সহযোগি কল্পনা বেগম বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে এপর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আতিয়া খাতুনের কাছ থেকে।


এ বিষয়ে বৃহস্পতিবার (১০ই জুলাই) রাতে প্রতারণার শিকার আতিয়া খাতুন বাদী হয়ে প্রতারক রাসেল রহমান, তার বোন মুনমুন আকতার ও সহযোগি কল্পনা বেগমের নাম উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার অভিযান চালিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য মুনমুন আকতারকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ।

এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রাজ্জাক আলোকিত বগুড়াকে জানান, সেনাবাহিনীতে চাকুরীর নামে প্রতারণার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।


Facebook Comments Box

Posted ৯:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!