রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ধুনটে দুই পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ০১

ধুনট (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১১ জুলাই ২০২৫
387 বার পঠিত
ধুনটে দুই পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ০১

বগুড়ার ধুনটে দুই পুলিশকে পিটিয়ে ও কুপিয়ে হ্যান্ডকাপ পরিহিত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার আহত পুলিশ কর্মকর্তা এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় পলাতক আসামি সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরী (ছোট দিয়া) গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেপ্তারের জন্য ধুনট থানার এএসআই আশরাফুল ইসলাম ও সঙ্গীয় কনস্টেবল আব্দুল খালেক তার বসবাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আসামী অসীমকে আটক করে ডান হাতে হ্যান্ডকাপ পড়িয়ে বাম হাতে হ্যান্ডকাপ পড়ানোর সময় তার মা শিউলী বেগম (৫০) লাঠি দিয়ে এএসআই আশারাফুল ইসলামকে আঘাত করতে থাকেন। পরে শিউলী লাঠি ফেলে দিয়ে শাবল নিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্যেশে আঘাত করার চেষ্টা করলে কনস্টেবল তা কেড়ে নেয়। এরপর অসীমের স্ত্রী সোহানা খাতুন (২৬) ঘরের ভিতরে থাকা কাঁচি দিয়ে এএসআই আশারাফুলের হাতে কোপ দেয়। পরবর্তীতে আসামী আসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে এবং তার মা শিউলী খাতুন ও স্ত্রী সোহানা খাতুনও তাদেরকে লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়। এ দিকে হামলার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিউলী খাতুনকে আটক করে এবং আহত অবস্থায় এএসআই আশারাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এঘটনায় এএসআই আশারাফুল ইসলাম বাদী হয়ে আটককৃত শিউলী খাতুন এবং পলাতক আসামী অসীম ও তার স্ত্রী সোহানা খাতুনের নাম উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং এঘটনায় ১নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Facebook Comments Box


Posted ৬:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!