শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দেশসেরা রাজশাহী বোর্ড

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
227 বার পঠিত
দেশসেরা রাজশাহী বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার ফলাফল বিপর্যয় হয়েছে। গত ১৬ বছরের রেকর্ড ভেঙেছে এ বোর্ড। গড়েছে সর্বনিম্ন পাসের হারের নতুন রেকর্ড। এবার বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ।

এর আগে ২০০৯ সালে বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ১৩। এরপর এবার সর্বনিম্ন পাসের হারের রেকর্ড গড়ল রাজশাহী শিক্ষা বোর্ড। তবে এত কিছুর পরও দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।


যদিও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, ফলাফলে খুশি তারা। তবে বিপর্যয় মানতে নারাজ তারা।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য মতে, ২০০৯ সালে শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৫৮ দশমিক ১৩ শতাংশ। এরপর ২০১০ সালে পাশের হার হয় ৮৫ দশমিক ৩৮। ২০১১ সালে পাশের হার ছিল ৮০ দশমিক ৪৩। ২০১২ সালে পাশের হার ছিল ৮৮ দশমিক ৩৩। ২০১৩ সালে পাশের হার ছিল ৯৪ দশমিক ২। ২০১৪ সালে পাশের হার ছিল ৯৬ দশমিক ৩৩। ২০১৫ সালে পাশের হার ছিল ৯৫ দশমিক ২। ২০১৬ সালে পাশের হার ছিল ৯৫ দশমিক ৭৬। ২০১৭ সালে পাশের হার ছিল ৯০ দশমিক ৭২। ২০১৮ সালে পাশের হার ছিল ৮৬ দশমিক ১০। ২০১৯ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৬৬। ২০২০ সালে পাশের হার ছিল ৯০ দশমিক ৩৮। ২০২১ সালে পাশের হার ছিল ৯৪ দশমিক ৭১। ২০২২ সালে পাশের হার ছিল ৮৫ দশমিক ৮৭। ২০২৩ সালে পাশের হার ছিল ৮৭ দশমিক ৮৮।


সর্বশেষ গত বছর ২০২৪ সালে পাশের হার ছিল ৮৯ দশমিক ২৫। এবার সেটি কমে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৬৩ শতাংশে। যা গত ১৬ বছরের সর্বনিম্ন পাশের হার।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, এবার যে ফলাফল বিপর্যয় হয়েছে এমনটি নয়। আমরা মানসম্মত ভাবে খাতা দেখেছি। যে যা পেয়েছে তাকে তাই নম্বর দেওয়া হয়েছে। আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে বোর্ড থেকে বলে দেয় বেশি নম্বর দিতে। এবার আমরা এমন কোনো নির্দেশনা দেয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেও সঠিক নম্বর দেওয়ার জন্য বলা হয়েছে।


তিনি আরও বলেন, ৭৭ শতাংশ ছেলে মেয়ে পাস করেছে। এটি ভালো একটি দিক। এটিকে বিপর্যয় বলা যাবে না। যদিও ১৬ বছরের রেকর্ড ভেঙেছে পাশের হারের। আবারো কম পাশের হার এসেছে। তারপরও আমরা সর্বোচ্চ জিপিএ পেয়েছি। আমরা দেশ সেরা হয়েছি। সবার সঙ্গে আনন্দ উল্লাস করেছি। এটি জন্য বোর্ডের কোনো কৃতিত্ব নেই। এটির জন্য সব চেয়ে বেশি কৃতিত্ব আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের। তারা এ ফলাফল অর্জন করেছে। আমরা তাদের এ ফলাফলে খুশি হয়েছি।

Facebook Comments Box

Posted ৮:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!