শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তৃর্ণমূল পর্যায়ে মহিলা দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে —রেজাউল করিম বাদশা

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ০৭ জুলাই ২০২৫
161 বার পঠিত
তৃর্ণমূল পর্যায়ে মহিলা দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে —রেজাউল করিম বাদশা

মহিলা দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে দলীয় ঐক্যের ওপর জোর দিতে হবে। ইসলাম নামধারী একটি দলের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মা—বোনদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে, সেদিকে লক্ষ রাখতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

আজ ৭ জুলাই বিকেলে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন মহিলা দলের দ্বি—বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বগুড়া সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ মোশারফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রহিমা খাতুন মেরী, জেলা মহিলাদল নেত্রী শামিমা আকতার পলিন, শাইলা ইসলাম মুক্তা, শাহিনুর বেগম সানু, এ্যাডঃ সোহেলী মাহমুদ, কামরুন নাহার শিমু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সদর উপজেলা বিএনপির সহ—সভাপতি ও গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, সদর উপজেলা বিএনপির সহ—সাংগঠনিক সম্পাদক ও গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা বিএনপির সহ—প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুয়ারা বেগমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শাহজাদী লায়লা আরজুমান বানু।

শেষে শিউলী বেগমকে সভাপতি, খুরশিদা বেগমকে সাধারণ সম্পাদক এবং জোসনা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট গোকুল ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন করা হয়।


Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!