শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক   সোমবার, ০৭ জুলাই ২০২৫
297 বার পঠিত
বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

বগুড়ার সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) গভীর রাতে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সেনাবাহিনী ও সারিয়াকান্দি থানা পুলিশ এবং গাবতলী মডেল থানা পুলিশের সমন্বয়ে ভিন্ন ভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে কুখ্যাত মাদক কারবারিদের নিকট থেকে গাঁজা, ট্যাপেন্ডাডল ও নগদ অর্থ উদ্ধার ও মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে গাবতলী মডেল থানার ৩ জনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। সারিয়াকান্দিতে ১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাস মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.শাহরিয়ার রহমান।

সারিয়াকান্দিতে আটকৃত ব্যাক্তি শিপন মন্ডলের কাছে ৫ পুরিয়া গাঁজা পাওয়া গিয়েছে। এছাড়াও গাবতলীতে আটককৃত নিজ দুর্গাহাটা গ্রামের মোঃ সবুজ মিয়া (৩৮), তার স্ত্রী হামিদার (৩৫) কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা, ৫৩৯পিচ ট্যাপেন্ডাডল, মাদক বিক্রির ১২৪০ নগদ টাকা ও ২টি মোবাইল জব্দ করা হয়।


এছাড়াও সরোটিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে শান্ত মিয়া কাছে থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক খাওয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদেরকে গাবতলী থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরাফাত ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম। এছাড়াও সারিয়াকান্দি থানা পুলিশ ও গাবতলী মডেল থানা পুলিশের এস আই জাহিদ, নারী কনস্টেবল রুপাসহ সঙ্গীও ফোর্স।

Facebook Comments Box

Posted ৬:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!