শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ০৬ জুলাই ২০২৫
186 বার পঠিত
বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মুস্তাকিম (২৪)। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার বটতলী এলাকায়। পুরান বগুড়ায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন মুস্তাকিম।

আজ রোববার ৬ জুলাই বিকাল ৩টার দিকে কলেজের সামনে শহরের ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলটি রেল লাইনের ওপর থেমে যায়। মোটরসাইকেলটি মুস্তাকিম চালাচ্ছিলেন। ওর পিছনের সিটে তার বন্ধু বসা ছিলেন। এ অবস্থায় রেল লাইনের উপরে মোটরসাইকেলটি থেমে যায়। কিন্তু ততক্ষণে ট্রেনটি কাছে এসে যায়। এ সময় তার বন্ধু মোটরসাইকেল থেকে নেমে যেতে সক্ষম হলেও মুস্তাকিম নামতে পারেননি। ততক্ষণে ট্রেনের ধাক্কায় নিহত হন মুস্তাকিম।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রেললাইন পার হতে গিয়ে সান্তাহার থেকে বোনারপাড়া গামী লোকাল ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী মুস্তাকিম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বগুড়া জিআরপি ফাঁড়ি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে।

Facebook Comments Box


Posted ৯:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৬ জুলাই ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!