‘জুলাই স্মৃতি স্মরণে’ এক বছর পূর্তি উপলক্ষে সকল ছাত্রজনতার পক্ষ থেকে দুপচাঁচিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে বৃক্ষ রোপণ করা হয়েছে।
৩০শে জুন সোমবার বিকেলে সি ও অফিস বাসস্ট্যান্ডে রোড ডিভাইডারে এ ফলজ ,বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি সাকিব সরদার, সাগর, আহসান হাবিব শুভ, নাঈম ইসলাম, রানা, জিহাদ, সাকিবুল, জাহিদ সহ বিভিন্ন পেশার মানুষ।পরিবেশ সংরক্ষণে এমন কার্যক্রম শুধু প্রকৃতির উপকারে আসবে না, বরং মানুষকে একত্রিত করে সমাজে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
Posted ৯:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia