বগুড়া প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়া প্রেসক্লাবের ১৬৮ জন সদস্য নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে কমিটির ২১টি পদের বিপরীতে ৪৩ জন প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেলে। একটি বেচান-কালাম পরিষদ এবং অন্যটি হচ্ছে রানু-লোটাস পরিষদ।
নির্বাচনে সভাপতি পদে ওয়াসিকুর রহমান বেচান এবং রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ও সবুর শাহ লোটাস প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়াও সহ-সভাপতি ৩ টি পদে ৭ জন, যুগ্ম-সাধারণ সম্পাদকের ২ টি পদে ৪ জন, দপ্তর সম্পাদকের ১ টি পদে ২জন, ক্রীড়া সম্পাদকের ১টি পদে ২ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং পাঠাগার সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দিতা করছেন।
৯ টি সদস্য পদে ২০ জনের নাম থাকলেও আব্দুল হাকিম প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। এই পদে বর্তমানে ১৯ জনের মধ্যে প্রতিদ্বন্দিতা হবে।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher