রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বগুড়া জেলা প্রশাসক এর বিভিন্ন অফিস পরিদর্শন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
255 বার পঠিত
দুপচাঁচিয়ায় বগুড়া জেলা প্রশাসক এর বিভিন্ন অফিস পরিদর্শন

বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা ১৯ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুপচাঁচিয়ায় বিভিন্ন অফিস পরিদর্শন, উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন এর সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেছেন।

এদিন তিনি দুপচাঁচিয়া পৌরসভা, ডিজিটাল সেন্টার, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।


পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২৭টি অসহায় ও ৩টি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩০বান্ডিল ঢেউটিন ও ৯০হাজার টাকার চেক, সমাজসেবা অফিসের পক্ষ হতে ২৬জনের মাঝে ৭লাখ টাকার ক্ষুদ্র ঋণ, কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ কৃষকদের মাঝে ১হাজার ৫০টি নারিকেল গাছের চারা, গ্রাম  পুলিশদের মাঝে পোশাক-ছাতা বিতরণ করেছেন।

অপরদিকে একইদিন বিকালে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার, অত্র ইউনিয়নের ২টি রাস্তার কাজ ও শহীদ মিনার পরিদর্শন করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশার(ভূমি) লিজা আক্তার বিথি, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Facebook Comments Box


Posted ৬:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!