রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তা; সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ১৬ জুন ২০২৫
276 বার পঠিত
সংবাদ প্রকাশে ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তা; সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

সাংবাদিক ফয়সাল হোসাইন সনি। ছবি—আলোকিত বগুড়া।

বগুড়ায় এক বেসরকারি ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সুদের ব্যবসা ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে আইনি নোটিশ পাঠিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

গত ১ জুন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ৩য় পাতায়“ব্যাংক কর্মকর্তা করেন সুদের ব্যবসা, ভুক্তভোগীকে প্রাণনাশের অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ভুক্তভোগীর লিখিত অভিযোগ এবং অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার বক্তব্য স্থান পায়।


তবে প্রতিবেদনের পর, ওই ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম ক্ষুব্ধ হয়ে সাংবাদিক ফয়সাল হোসাইন সনিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। ১৫ জুন বগুড়া জর্জ কোর্টের আইনজীবী বিজন কুমার সাহার মাধ্যমে পাঠানো ওই নোটিশে ‘কারণ দর্শানো’ এবং ‘দুঃখ প্রকাশ করে পাল্টা প্রতিবেদন’ প্রকাশের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে সাংবাদিক ফয়সাল হোসাইন সনি আলোকিত বগুড়াকে বলেন, “আমি পেশাগত নীতিমালা মেনেই প্রতিবেদন করেছি। অভিযোগ যেহেতু লিখিত ছিল এবং উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে, সেখানে আমার দ্বারা কারও সম্মানহানির প্রশ্নই ওঠে না। এখন লিগ্যাল নোটিশ পাঠিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে, যা আমার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।”


এ বিষয়ে সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, এটি একটি স্বাধীন সাংবাদিকের কণ্ঠরোধ করার অপচেষ্টা।

Facebook Comments Box


Posted ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!