রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

তালোড়ায় ওলামা পরিষদ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   শনিবার, ১৪ জুন ২০২৫
227 বার পঠিত
তালোড়ায় ওলামা পরিষদ এর আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় তালোড়া পৌর ওলামা পরিষদ এর আয়োজনে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত ১২ জুন বৃহস্পতিবার দুপুরে তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম (লুৎফর রহমান) কওমী মাদরাসা প্রাঙ্গণে ওলামা পরিষদের সভাপতি মাও: আনোয়ার হুসাইন এর সভাপতিত্বে ও সদস্য মাও: দেলোয়ার হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জামিল মাদরাসার মোহাদ্দেস হযরত মাও: নাজমুল হক হক্কানী।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওলামা পরিষদের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক হাফেজ মো: আব্দুল মজিদ, সদস্য হাফেজ মো: সিরাজুল ইসলাম বাচ্চু, মো: সাইফুল ইসলাম, হাফেজ মো: আব্দুল লতিফ, মাও: আমিনুল ইসলাম, হাফেজ মো: সোলাইমান আলী, মাও: কামরুল ইসলাম রুবেল, হাফেজ মো: আব্দুল মতিন প্রমুখ। সভায় বক্তাগণ নিজেদের মধ্যে সৌহার্দ, সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। যাতে আলেম ওলামারা দেশ-জাতি, সমাজ, মানবতা ও ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সভায় তালোড়া পৌর ওলামা পরিষদের পূর্বের সাধারণ সম্পাদক মো: মিনহাজুল ইসলাম ও পূর্বের প্রচার সম্পাদক মো: আবু সাহালকে অব্যাহতি দিয়ে নতুন সাধারণ সম্পাদক হিসাবে হাফেজ মো: আব্দুল মজিদ ও প্রচার সম্পাদক হিসাবে হাফেজ মো: মুনযুরুল ইসলাম মঞ্জুকে উপস্থিত সবার সামনে পরিচয় করে দেন।


শেষে মরহুম ক্বারী ইয়াকুব আলীর রুহের মাগফেরাত কামনা করে ও মুসলিম উম্মাহ্র শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

Facebook Comments Box


Posted ৯:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!