বগুড়ার দুপচাঁচিয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১লাখ ৯৭ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
গত ৪জুন গভীর রাতে পৌর এলাকার ছোটধাপ মহল্লায় বর্ষা ডেকেরেটরের স্বত্বাধিকারী সাংবাদিক বেলাল হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১লাখ ৯৭ হাজার টাকার মাছ মরে ভেসে উঠেছে।এ ঘটনায় সে দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বেলাল হোসেন বলেন, প্রায় ১ একর জায়গার উপর পুকুরে মাছ চাষ করছি।গত ১জুন মনোসেক্স পোনা মাছ ছাড়িয়ে দেয়। আমি গত ৪জুন রাত অনুমানিক ১০টায় জলাশয়ে পানি সেচ করে বাড়িতে আছি।৫ জুন অনুমানিক সকালে ৬ টায় সময় আমার পার্শ্ববর্তী সাইফুল ইসলাম ফজরের নামাজ শেষ করিয়া বাড়িতে যাওয়ার পথে দেখতে পায় আমার পুকুরে সব পোনা মাছ মারা গিয়ে ভেসে উঠেছে সাইফুল ইসলাম আমার বাড়িতে আসিয়া আমাকে ঘটনাটি জানালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মারা গিয়েছে এবং ভেসে উঠেছে।আমার পুকুরে অজ্ঞাত ব্যক্তির কে বা কাহারা বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ১লাখ ৯৭ হাজার টাকা ক্ষতি হয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia