বগুড়ার গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার (৫৮)কে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আজিজার রহমান পাইকার গাবতলী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের পাইকারপাড়া গ্রামের মৃত টুনু পাইকারের ছেলে।
২ জুন (সোমবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের এস.আই শামীম আহম্মেদ।
গ্রেফতারকৃত আজিজার রহমান পাইকারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
Posted ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
Alokito Bogura | Editor & Publisher