রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   বুধবার, ২৮ মে ২০২৫
303 বার পঠিত
দুপচাঁচিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের  ১কোটি ১৫লাখ ৯৫হাজার ২’শ ৪০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭মে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ বাজেট ঘোষণা করেন।

পরে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বায়েজিদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ প্রমুখ।


এসময় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক একেএম শামসুজ্জামান, সংরক্ষিত ইউপি সদস্য হাজেরা বিবি, নাছরিন বেগম, খাতিজা বেগম, সাধারণ সদস্য ইউসুফ আলী প্রাং, আব্দুর রাজ্জাক সাখিদার, বাবু সরদার, আলমগীর হোসেন মন্ডল, আব্দুর রাজ্জাক প্রাং, ইউনুছ আলী সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৭:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!