রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় ভূমি মেলার উদ্বোধন

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   রবিবার, ২৫ মে ২০২৫
298 বার পঠিত
দুপচাঁচিয়ায় ভূমি মেলার উদ্বোধন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

২৫ মে রোববার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী।


এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অসীম কুমার সরকার, অফিস সহকারী মতিউর রহমান, আব্দুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার সালেহা খাতুন সহ উপজেলার ৬টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন এলাকার ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।

এ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিআর ও খতিয়ান প্রদান সহ ভূমি সেবা সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে।


আগামী ২৭মে বিকালে এ ভূমি মেলা উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ভূমি মেলার সমাপ্তি হবে।

Facebook Comments Box


Posted ৮:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!