বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ইমরান হোসেন বেতগাড়ি এলাকার মৃত. নইমুদ্দিন হাজীর ছেলে।
আজ রোববার (১৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, বেলা দেড়টার দিকে বেতগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
Posted ১০:০১ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
Alokito Bogura | Editor & Publisher