বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামের দাওয়াত জনগণের মাঝে পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ এপ্রিল) আছরের নামাজের পর থেকে এশার আগ পর্যন্ত চলে এই কর্মসূচি।
গণসংযোগ চলাকালে জামায়াতের তিন দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরা হয়। পাশাপাশি যারা সংগঠনের লক্ষ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করেন, তাদেরকে ‘সমর্থক ফরম’ পূরণের মাধ্যমে সংগঠনের ছায়াতলে আসার আহ্বান জানান নেতারা।
গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাচ্ছি। আজ বড়িয়াহাট বাজারে এই কর্মসূচির মাধ্যমে ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সুলতান মাহমুদ, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম, সেক্রেটারি গোলাম মোস্তফা, বায়তুল মাল সম্পাদক মোঃ শাহ সুলতান শাকিমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher