শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলায় নিশিন্দারা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ২০ এপ্রিল ২০২৫
194 বার পঠিত
বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলায় নিশিন্দারা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে রিকশা চালক আব্দুল মান্নান হত্যার মামলায় সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল ইসলাম সরকারকে (৬০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির উপ-পরিদর্শক আরিফুল ইসলাম। তিনি জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলা এজাহারনামীয় আসামি শহিদুল ইসলাম। গত সেপ্টেম্বর মাসে তার নামে মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


জানা গেছে, শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে দল বহিষ্কার করা হয় এবং পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করায় ২০২২ সালেই দল থেকে শহিদুল ইসলাম সরকারকে বহিষ্কার করা হয়। সেই থেকে তার বিএনপির সঙ্গে কোনো কর্মকাণ্ড নেই।


Facebook Comments Box


Posted ১০:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!