বগুড়ায় দুপচাঁচিয়া ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে আনন্দ ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শনিবার বগুড়ার মহাস্থানগড় ও মমইন ইকোপার্কে এ আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়।
আনন্দভ্রমণে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমিতির সদস্য আবু কালাম আজাদ, সমিতির সভাপতি রাশেদুল হক, সহসভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খোকন খান, কোষাধ্যক্ষ নাজমুল হাসান মামুন, প্রচার সম্পাদক জুয়েল হোসেন, সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
শেষে র্যাফেল ড্র ও প্রীতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
Posted ৭:১৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Abu kalam Azad || Dupchachia