রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলী হামলার প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিছিল

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
233 বার পঠিত
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলী হামলার প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলীর নৃসংশ বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে দুপচাঁচিয়ায় সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার বিকেলে মডেল মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় শেষ হয়।


পরে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, তালোড়া বড় মাদ্রাসার মহতামীম আনোয়ার হোসেন, দুপচাঁচিয়া মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ জোবায়ের আহম্মেদ, খেলাফত মজলিসের দুপচাঁচিয়া শাখার সভাপতি মাওঃ সাইফুল ইসলাম, হেফাজত ইসলামীর প্রচার সম্পাদক মাওঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, রহমানিয়া মাদ্রাসার মহতামীম আব্দুর নূর, ইসলামী পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি শাহজাহান তালুকদার, শিক্ষার্থী মোত্তাকিম সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানগণ।

বক্তারা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের ইসরাইলী পন্য বিক্রয় না করার জন্য আহবান জানান।


Facebook Comments Box


Posted ৭:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!