ফিলিস্থিনি গাজায় ইসরাইলি বর্বরতার বন্ধের দাবিতে বগুড়ার সোনাতলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ এপ্রিল সোমবার বাদ আছর সোনাতলা ফাযিল ডিগ্রি মাদ্রাসা মোড় হতে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে এক পথসভায় অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পথ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা ফজলুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,
বগুড়া জেলা জামায়াতের নিবার্হী সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নিবার্হী সদস্য ডা: নুরুল আমীন সরকার, পৌর আমীর অ্যাডভোকেট জাহিদুল হক। এসময় বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। থামার কোনও নামগন্ধ নেই। প্রতিদিনই ঝরছে শত শত প্রাণ। বাদ যাচ্ছে না নারী-শিশুরাও। ওই দিকে জাতিসংঘ
বিশ্বমোড়লরা নাক ডেকে ঘুমাচ্ছে। তাদের ‘ঘুম ভাঙাতে’ বাংলাদেশের জেলায় উপজেলায় ফুঁসে উঠেছে মুসলিম জনতা। দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কটের ডাক।
আব্দুর রাজ্জাক
সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ
মোবাইল ০১৭৪০-৮৯০১১২
Posted ৭:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher