রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় বাসন্তী পূজা অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
492 বার পঠিত
দুপচাঁচিয়ায় বাসন্তী পূজা অনুষ্ঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার হতে দুপচাঁচিয়া পৌর এলাকার বোরাই কর্মকার পাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাধন কর্মকারের পারিবারিক মন্দিরে এ বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শাস্ত্রমতে শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপূজা হয়, তেমনি চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী পূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপূজা আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হলেও বাসন্তী পূজাই আদি দুর্গাপূজা।


অযোধ্যার রাজা রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে জগৎজননী মা রূপী দেবী দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হতো এই বসন্তেই। চৈত্র মাসের শুক্লপক্ষের তিথিতে বাসন্তী পূজা হয়।

পূজা মন্ডপের পুরোহিত কার্তিক চন্দ্র গোস্বামী বলেন, ৩এপ্রিল বৃহস্পতিবার এ বাসন্তী পূজা ষষ্ঠী তিথির মধ্যে দিয়ে শুরু হয়েছে। আগামী ৭এপ্রিল সোমবার বিজয়া দশমী তিথির মধ্যে দিয়ে এ পূজার সমাপ্তি ঘটবে। দুর্গাপূজার মতো বাসন্তী পূজায়ও একই রকম ফুল, ফল ও অন্যান্য উপকরণের প্রয়োজন হয়।


পূজার আয়োজক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাধন কর্মকার জানান, এবারই প্রথম তিনি ব্যক্তি উদ্যোগে তাঁর পারিবারিক মন্দিরে বাসন্তী পূজার আয়োজন করেছেন। তাদের ধারণা এ পূজায় মা রূপী দেবী বাসন্তী সন্তুষ্ট হলে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে এবং জগৎ হয় মঙ্গলময়।

সনাতনী পঞ্জিকামতে বর্তমানে বাংলাদেশের বাসন্তী দুর্গাদেবীর পূজার তেমন আড়ম্বতা না থাকলেও ভারতের বাঁকুড়া জেলার সোনামুখী লাল বাজারে পাঁচদিনব্যাপী বাৎসরিক এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপজেলায় বোরাই কর্মকার পাড়া ও কইল গ্রামে এ দুই স্থানে এবার বাসন্তীপূজা অনুষ্ঠিত হচ্ছে।


Facebook Comments Box

Posted ৮:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!