শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দীর্ঘ ১৭ বছর ধরে বগুড়ার মানুষ বৈষম্যের স্বীকার হয়েছে —সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

সোনাতলা (বগুড়া) প্রতিবেদক   মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
387 বার পঠিত
দীর্ঘ ১৭ বছর ধরে বগুড়ার মানুষ বৈষম্যের স্বীকার হয়েছে —সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি একটি পরিক্ষিত দল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে। বিগত ফ্যাসিবাদি হাসিনা সরকারের সময় বগুড়ার মানুষ সকল দিক দিয়ে বৈষম্যের স্বীকার হয়ে আসছে।

আজ ২৫ মার্চ মঙ্গলবার সোনাতলা উপজেলার মধুপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিকাল ৪টায় সোনাতলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ধানের শীর্ষের প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বগুড়ার মানুষের অধিকার আদায় করে নিতে হবে।

সোনাতলা উপজেলা কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এরফানুল হক রেন্টু কাজী, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পল্টন , সোনাতলা উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান বাবু, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন প্রমুখ।


মধুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জুলফিকার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁতী দলের আহবায়ক মোতাহার হোসেন, সরকারি নাজির আকতার কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রানাসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box


Posted ১১:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!