রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   রবিবার, ২৩ মার্চ ২০২৫
277 বার পঠিত
দুপচাঁচিয়ায় স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল দুপচাঁচিয়া উপজেলা, পৌর ও তালোড়া পৌর শাখার কর্মী সমাবেশ ২৩মার্চ রোববার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল মান্নান ও পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। উদ্বোধকের বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল।


প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, মোকলেছার রহমান, মোফাচ্ছেরুল ইসলাম সাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ সুলতান সজিব, বগুড়া সদর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আল আমিন সরকার সিফাত।


এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত,উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা রাবু খাঁন , তিতাস, রিয়াদ সরদার,আব্দুস সালাম, ইকবাল হোসেন হিরো,আব্দুল হান্নান, পৌর যুবদলের আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ তালুকদার রুবেল,দুপচাঁচিয়া পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, তালোড়া পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পলাশ, সদস্য সচিব সোহাগ আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার,সাধারন সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার,সাধারন সম্পাদক মিনারুল হাসান বর্ষনসহ দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, বগুড়া জেলা ও দুপচাঁচিয়া উপজেলা, পৌর ও তালোড়া পৌর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৯:৩৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!