শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া   সোমবার, ১৭ মার্চ ২০২৫
231 বার পঠিত
দুপচাঁচিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭মার্চ সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সাহিত্য সম্পাদক দেওয়ান পলাশের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, থানা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, ক্লাবের উপদেষ্টা অবঃসেটেলমেন্ট অফিসার আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ক্লাবের সদস্য আখতারুজ্জামান তুহিন প্রমুখ।


এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব জোবায়ের আহম্মেদ।

 


Facebook Comments Box


Posted ৭:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!