শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন আটক

আলোকিত বগুড়া প্রতিবেদক   শনিবার, ১৫ মার্চ ২০২৫
417 বার পঠিত
শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন আটক

বগুড়ার শেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওনকে (৩২) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শেরপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শাওনের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাসার আলমারিতে ফেন্সিডিল পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত শাওনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!