শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী

আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
334 বার পঠিত
দুপচাঁচিয়ায় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী

“সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন”এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ ফেব্রুয়ারি বুধবার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) রুহুল আমিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শাহরুখ খান।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক আবুল বাশার, রেজাউল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার আব্দুল কাদের, শিক্ষক নাঈম হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


Facebook Comments Box


Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!