রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি

আলোকিত বগুড়া ডেস্ক   রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
129 বার পঠিত
বগুড়ায় ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবৈধ পকেট কমিটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনের একাংশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান। ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করা হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে বগুড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান, শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান, তৌকি তাহমিদ, বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মো. মেহেদি হাসান শাহেদ, আল তুরাগ হুসাইন, মাহমুদুন্নবী মারুফসহ আন্দোলনে অংশ নেওয়া জিলা স্কুল, বিয়াম মডেল স্কুল, প্রিক্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন, কিছু বহিরাগত চোর, বাটপাড়, ধান্দাবাজ বগুড়া জেলার একটা সিন্ডিকেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি করছে। যেখানে অছাত্র, ফুল বিক্রেতা, দুর্নীতিবাজরা স্থান পেয়েছে। আমরা বগুড়া জেলার সন্তানরা বিগত ১৫ বছর সবচেয়ে বেশী বঞ্চিত ও বৈষম্যের স্বীকার। জুলাই বিপ্লবে ১৯ জন শহীদের রক্তের এ নতুন বাংলাদেশে বগুড়ায় আমরা আবারও বঞ্চিত হলাম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সিন্ডিকেট কমিটি মানি না, মানব না। আমরা চব্বিশের যোদ্ধা। আর কোনো প্রকার বৈষম্য আমরা মেনে নেবো না। কেন্দ্রীয় সব নেতাদের কাছে অনুরোধ জানাবো এই তেলবাজ কমিটি বিলুপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলঙ্কমুক্ত করে পুনরায় বগুড়ার সব ছাত্রদের সমন্বয়ে সার্বজনীন গ্রহণযোগ্য কমিটি করার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


সংবাদ সম্মেলন থেকে গত ২৯ জানুয়ারি ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলার আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক, সামিউল ইসলাম সৌধ, যুগ্ম আহ্বায়ক, মুশফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান নিজ নিজ পদ থেকে পদত্যাগ ঘোষণা করেন।

Facebook Comments Box


Posted ১:১৩ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!