শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খোকার জানাজা অনুষ্ঠিত

আলোকিত বগুড়া প্রতিবেদক   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
182 বার পঠিত
বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য খোকার জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা ২৮ জানুয়ারি মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজার নামাজ গত ২৯জানুয়ারি বুধবার দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।


উক্ত জানাজার পূর্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি বগুড়া শহর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোহিত তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী সালাম, কে,এম খাইরুল বাশার, বগুড়া আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, খোকার জামাই আমেরিকা প্রবাসী হেলাল উদ্দিন সরকার, দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি আবু নাছের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি কায়কোবাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, যুবদল নেতা আশরাফুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা আবু রায়হান প্রমুখ।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Facebook Comments Box


Posted ৭:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!