শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ফুটবল কোচ জুয়েলকে মারপিটের ঘটনায় অভিযোগ

আব্দুর রাজ্জাক, সোনাতলা   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
141 বার পঠিত
সোনাতলায় ফুটবল কোচ জুয়েলকে মারপিটের ঘটনায় অভিযোগ

বগুড়ার সোনাতলায় কৃতী ফুটবলার ও ফুটবল কোচ রাকিব হোসেন জুয়েল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ২৫ ডিসেম্বর, বুধবার রাতে পৌর এলাকার গড়চৈতন্যপুর নতুন ব্রিজের সংলগ্ন রাস্তায়।


স্থানীয় লোকজন গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এঘটনায় রাকিব হোসেন জুয়েলের বাবা মোঃ আব্দুল লতিফ মোল্লা বুধবার রাতেই সোনাতলা থানায় অভিযোগ দায়ের করেন।


অভিযোগে উল্লেখ করেছেন, সোনাতলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ রাকিব হোসেন জুয়েল। প্রতিদিনের ন্যায় ২৫ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে আটটার দিকে সোনাতলা স্টেডিয়ামে ফুটবল একাডেমির ফুটবলারদের প্রশিক্ষণ করানোকালে উপজেলার কাবিলপুর গ্রামের রাজু মিয়ার ছেলে মোঃ আল-আমিন (২২) একটি মেয়ের সাথে গল্প করছিলো। দীর্ঘ সময় ওই ছেলে-মেয়েদের গল্পের বিষয়টি রাকিবের দৃষ্টিকটু মনে হওয়ায় পরিচিত আল-আমিনকে ভালোভাবে বুঝিয়ে অন্যত্র সরে যেতে বলেন। এতে আল-আমিন কোচ রাকিব হোসেন জুয়েলের প্রতি চড়াও হয়। পরবর্তিতে স্থানীয় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা আপোষ-মিমাংসা করে দেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাকিব হোসেন জুয়েল অটোভ্যান যোগে গড়চৈতন্যপুরে নিজ বাড়িতে যাওয়ার সময় গড়চৈন্যপুর নতুন ব্রিজের পশ্চিম পার্শ্বের রাস্তার উপর পৌঁছাতে আল-আমিন অপর সহযোগী পাপ্পু মিয়াসহ অজ্ঞাত ৭/৮ জনকে নিয়ে হকিস্টিক, লোহার রড, লাঠি, হামারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে জুয়েলের উপর মারপিট শুরু করে। এতে রাকিব হোসেন জুয়েল গুরুতর আহত হয়। তারা তাকে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন্নবীর সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box

Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!