রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় সেনাবাহিনীর অভিযানে কিশোরগ‍্যাং লিডার স্বাধীন আটক

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
475 বার পঠিত
সোনাতলায় সেনাবাহিনীর অভিযানে কিশোরগ‍্যাং লিডার স্বাধীন আটক

বগুড়ার সোনাতলায় গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আব্দুর রহমান আশিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে খেলনা পিস্তলসহ স্বাধীন (২২) নামে কিশোর গ্যাং লিডারকে আটক করে সোনাতলা থানায় হস্তান্তর করেন।

২৩ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার দিগদাইড়‌ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে ০২ টি খেলনা পিস্তল, ০১ কি ল্যাপটপ, ১২ টি মোবাইল ফোন, ০৩ টি রাউডার, ০৩ টি মাইক্রোফোন, ০২ টি নকল প্রেস আইডি কার্ড, ৫৫০ টি নকল আইডি কার্ড তৈরির পেপার উদ্ধার করেন।
স্বাধীন দিগদাইড় গ্রামের রেজাউল করিমের ছেলে।


জানা যায়, অনলাইন ভিক্তিক বিভিন্ন জুয়া খেলা, বিভিন্ন ধরনের ভূয়া আইডি কার্ড তৈরিসহ এলাকায় অল্প বয়সি ছেলেদের নিয়ে কিশোর গাং এর নেতৃত্ব দিয়ে আসছে। এছাড়াও এলাকায় বিভিন্ন লোকদের খেলনা পিস্তল দেখিয়ে অর্থ আত্মসাৎ ও মারামারি করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। অনলাইনে জুয়া খেলার মাধ্যমে অল্প দিনেই কোটিপতি ও বিলাস বহুল বাড়ির মালিক হয়েছে সে।

এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী আলোকিত বগুড়াকে জানান, সেনাবাহিনী টিম তাকে আটক করে থানায় দেন। স্বাধীনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


Facebook Comments Box


Posted ৩:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!