শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেপ্তার

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
171 বার পঠিত
বগুড়া-৬ আসনের সাবেক এমপি রিপু গ্রেপ্তার

বগুড়া-৬ আসনের সাবেক এমপি ও বগুড়া জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গতরাতে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ একটি দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়ায় বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।


আজ সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তবে র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। র‌্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে গ্রেফতারের পর নেত্রকোনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। এরপর তাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


র‌্যাব জানিয়েছেন, রিপুর বিরুদ্ধে থাকা প্রতিটি মামলার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর)আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হন তিনি।


৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!