শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে পিতা খুন

নিজস্ব প্রতিবেদক   বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
255 বার পঠিত
মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে পিতা খুন

বগুড়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে বিপুল ইসলাম মুকুল নামের এক যুবক নিহত হয়েছে।

১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের মাটিঢালি এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত মুকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মজিদ ব‍্যপারির ছেলে। সে মাটিডালি এলাকাতে সানসাইন নামের একটি আবাসিক হোটেলের ম‍্যানেজার ছিলেন।

মৃত‍্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন আলোকিত বগুড়াকে বলেন, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


জানা গেছে, বিপুলের একমাত্র মেয়ের গত কয়েকদিন পুর্বে এক সেনাবাহিনীর ছেলের সাথে বিয়ে হয়। কিন্তু পরিবারের অজান্তে মাটিডালি এলাকার উত্তরপাশের মোজামনগর এলাকার মোঃ হাফিজার রহমানের ছেলে শামিম নামের এক যুবকের সাথে মেয়েটির প্রেম ছিল। বিষয়টি বিয়ের পরে জানতে পারে পরিবার। এবং বিয়ের পর থেকেই নিহত মুকুলকে হত‍্যার হুমকি দিতে থাকে ওই প্রেমিক শামিম। এক পর্যায়ে মেয়েটির সাথে পুনরায় সু-কৌশলে যোগাযোগ করে বের করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন‍্য থানায় একটি অভিযোগ দায়ের করে মেয়ের বাবা নিহত বিপুল।

এতে প্রেমিক ওই ছেলে ক্ষিপ্ত হয়ে তার সহপাঠিদের নিয়ে নিহত বিপুলের কর্মস্থল মাটিডালি এলাকার সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে ওৎ পেতে বসে থাকে। বিকেলে বিপুল হোটেলের গেটে বের হতেই ঘাতকরা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় বিপুলের চিৎকারে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে গুরুত্বরর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত‍্যু হয়।


এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানা গেছে।

Facebook Comments Box

Posted ১:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!