বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাতলা উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় সোনাতলা ফাজিল ডিগ্রি মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সহ-সেক্রেটারি সরকার আব্দুল্লাহ আল জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দীন।
সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা সহ- সভাপতি আব্দুল কালাম আজাদ, সেক্রেটারি আতাউর রহমান, সহ-সেক্রেটারি নুরুল আমীন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, জেলা অর্থ সম্পাদক আলমগীর হোসেন, অফিস সম্পাদক আবু সাঈদ।
সম্মেলনে আব্দুর রাজ্জাককে সভাপতি ও সরকার আব্দুল্লাহ আল জাকারিয়াকে সেক্রেটারি মনোনীত এবং মাওলানা রফিকুল ইসলাম ও আব্দুল আলীমকে সহ-সভাপতি, শরিফুল ইসলামকে সহ-সেক্রেটারি, ফজলে রাব্বিকে সাংগঠনিক সম্পাদক, মোমিনুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক, নয়ন ইসলামকে অর্থ সম্পাদক, আহসান রাসেলকে অফিস সম্পাদক, শাহাদত হোসেনকে প্রচার সম্পাদক,মাহফুজার রহমানকে আইন আদালত সম্পাদক, মাসুদা করিমকে মহিলা সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমানকে ট্রেড ইউনিয়ন, ডা: মশিউর রহমানকে চিকিৎসা ও স্বাস্থ্য সম্পাদক, আব্দুল ওয়াহাবকে শিক্ষা প্রশিক্ষণ, হুমায়ুন কবীরকে সাহায্য পূর্ণবাসন, মাহবুব, আব্দুল মতিন, রাভেল, বোরহান উদ্দিন বিপ্লব ও আলম সরকারকে কার্যনিবাহী সদস্যসহ আগামী দুবছরের জন্য ২১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
আব্দুর রাজ্জাক/আ/ব
Posted ১০:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher